1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনসভাস্থলসহ পুরো এলাকা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে-র‌্যাবের মহাপরিচালক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

জনসভাস্থলসহ পুরো এলাকা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে-র‌্যাবের মহাপরিচালক

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ জুন, ২০২২
  • ৩১২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধিঃ
স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনকে ঘিরে জনসভাস্থলসহ পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক, অতিরিক্ত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার দুপুরে জনসভাস্থল শিবচরের বাংলাবাজার ঘাটে র‌্যাবের আয়োজিত এক প্রেসব্রিফিং এ তিনি এ কথা বলেন।

এসময় র‌্যাবের মহাপরিচালক বলেন,‘স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধন ঘিরে র‌্যাবের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল ধরে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের প্রতিটি সদস্য তৎপর আছে। এবং র‌্যাবের সদস্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। পদ্মাসেতুর সার্ভিস এরিয়া ১ এবং সার্ভিস এরিয়া ২ এ র‌্যাবের পোশাকধারী সদস্যদের পাশাপাশি র‌্যাবের গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সমাবেশ স্থল, টোলপ্লাজা, ফলক উন্মোচনসহ আশেপাশে র‌্যাবের টহল তৎপরতা রয়েছে।’

তিনি বলেন,‘অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে। স্ট্রাইকিং ফোর্স, মোটরসাইকেল পেট্রোল, বোট পেট্রোল, অবজারভেশন ফোর্স থাকবে সার্বক্ষনিক। সেতুর দুই প্রান্তসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট থাকছে। আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে।’

র‌্যাবের মহাপরিচালক বলেন,‘এছাড়াও সেতুর দুই প্রান্তে র‌্যাবের স্পেশাল কমান্ড টিম প্রস্তুত থাকবে। যে কোন পরিস্থিতিতে আমাদের সদস্যগণ প্রস্তুত রয়েছে। যেকোন পরিস্থিতিই মোকাবিলা করতে পারবে। পাশাপাশি আমাদের হেলিকপ্টারও প্রস্তুত থাকবে।’

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন