1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাটগ্রাম পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ভোট চায় তৃণমূল বিএনপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

পাটগ্রাম পৌর বিএনপির সম্মেলনে সাধারণ সম্পাদক পদে ভোট চায় তৃণমূল বিএনপি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৪০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা।।

আগামীকাল (৪ জুন) পাটগ্রাম পৌর বিএনপির সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতি সরগরম। যে সম্মেলনে গঠিত হবে পৌর বিএনপির কাঙ্খিত কমিটি। সভাপতি পদের জন্য একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা যায়। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা হবে জাহাঙ্গীর কবির শামীম ও হাফিজুল হক প্রধান’র মধ্যে। অপরদিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল তার নিজ ওয়ার্ডে (৩নং) রাজনৈতিক বলয় গড়ে তোলার অংশ হিসেবে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তৃণমূল বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা নেতৃবৃন্দ এবিষয়ে ভালো জানবেন তারা কিভাবে কাকে নির্বাচন করবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান জানান, এধরণের আশঙ্কা করার কোনো সুযোগ নেই। নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় হবে। একাধিক প্রার্থী থাকলে আমরা উভয়ের মধ্যে সমন্বয়ের সুযোগ দেবো, যদি তারা সেটা না করে তাহলে ভোট হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন