পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা।।
আগামীকাল (৪ জুন) পাটগ্রাম পৌর বিএনপির সম্মেলন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতি সরগরম। যে সম্মেলনে গঠিত হবে পৌর বিএনপির কাঙ্খিত কমিটি। সভাপতি পদের জন্য একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল প্রতিদ্বন্দিতা করবেন বলে জানা যায়। অপরদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা হবে জাহাঙ্গীর কবির শামীম ও হাফিজুল হক প্রধান'র মধ্যে। অপরদিকে পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেল তার নিজ ওয়ার্ডে (৩নং) রাজনৈতিক বলয় গড়ে তোলার অংশ হিসেবে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেন বিএনপির তৃণমূল নেতাকর্মীরা। এ নিয়ে নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আসন্ন সম্মেলনে সাধারণ সম্পাদক পদের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করার প্রত্যাশা ব্যক্ত করেন তৃণমূল বিএনপি। পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা সালাউজ্জামান ওপেলের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা নেতৃবৃন্দ এবিষয়ে ভালো জানবেন তারা কিভাবে কাকে নির্বাচন করবেন। বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান জানান, এধরণের আশঙ্কা করার কোনো সুযোগ নেই। নির্বাচন প্রক্রিয়া গণতান্ত্রিক ব্যবস্থায় হবে। একাধিক প্রার্থী থাকলে আমরা উভয়ের মধ্যে সমন্বয়ের সুযোগ দেবো, যদি তারা সেটা না করে তাহলে ভোট হবে।
সম্পাদক ও প্রকাশক- মেহেদী হাসান
Copyright © 2026 Livenews24bd সত্যের সাথে প্রতিদিন. All rights reserved.