1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস, মমতাজ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

আর্মি স্টেডিয়াম মাতাবেন জেমস, মমতাজ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

গানপ্রেমী মানুষের জন্য কনসার্ট বরাবরই বিশেষ। আর সেটা যদি হয় স্টেডিয়ামে এবং সেখানে যদি থাকেন পছন্দের তারকা ও ব্যান্ড; তাহলে তো সোনায় সোহাগা। ঠিক এরকমই একটি বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার আর্মি স্টেডিয়ামে। আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে এটি।

বিশাল এই কনসার্ট মাতাবেন কিংবদন্তি ব্যান্ড তারকা জেমস। এছাড়াও থাকছেন সংগীত জগতের আরও কয়েকজন তারকা। যেমন ফোক সম্রাজ্ঞী মমতাজ, ব্যান্ড তারকা মিজান, দুই বাংলাজয়ী শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাই প্রমুখ। ব্যান্ডের মধ্যে থাকছে ওয়ারফেজ, নেমেসিস, লালন, ইন্ট্রোয়েট ও জালালি সেট।

জানা গেছে, ৯ জুন বিকাল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ৯টা পর্যন্ত। কোকা-কোলা বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিতব্য এ কনসার্টে গিয়ে ফিফা বিশ্বকাপের ট্রফিও দেখার সুযোগ পাবেন দর্শকরা।

আগামী নভেম্বরে শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ। এ উপলক্ষ্যে ফিফা ট্রফির বিশ্বভ্রমণ শুরু হয়েছে। বাংলাদেশে ট্রফিটি আসছে আগামী ৮ জুন। থাকবে ৩৬ ঘণ্টা। এই ট্রফি আগমন উপলক্ষেই কোক স্টুডিও কনসার্টের আয়োজন করা হচ্ছে।

কনসার্টটিতে অংশ নিতে করতে হবে রেজিস্ট্রেশন। এজন্য ফিফা স্পেশাল কোকা-কোলার বোতলের লেবেল খুলে কিউআর কোড মোবাইল ফোনে স্ক্যান করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য ও বোতলের ক্যাপের নিচে থাকা ইউনিক কোড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের জন্য ৪০০, ৫০০ ও ৬০০ মিলিলিটারের তিনটি ভিন্ন বোতল থেকে পাওয়া তিনটি ইউনিক কোড অথবা এক লিটার এবং ১.২৫ লিটারের দুটি ভিন্ন বোতল থেকে পাওয়া দুটি ইউনিক কোড দিতে হবে। নিবন্ধনের পর অনলাইনেই পাওয়া যাবে কনসার্টে প্রবেশের পাস।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন