1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের সাংবাদিক শাহজাহান খান পেলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

মাদারীপুরের সাংবাদিক শাহজাহান খান পেলেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৭৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পেয়েছেন মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান। সোমবার (৩০ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক শাহজাহান খানের হাতে ক্রেস্ট, এক লাখ টাকা ও সন্মাননা সনদ তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ চৌধুরী।

সাংবাদিক শাহজাহান খান মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি। এছাড়া তিনি স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

পুরস্কার প্রাপ্তির পরে সাংবাদিক শাহজাহান খান বলেন, এটি একটা বিরল অনুভূতি। কারণ ৫২ বছর ধরে সাংবাদিকতা পেশায় আছি। দু-একটি ছোট সন্মাননা পেলেও এবারই বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ডের মতো বড় প্লাটফর্মে পুরস্কার পেয়ে আমি সত্যিই ভাষাহীন।

তিনি আরো বলেন, আমি গর্ব করে বলতে পারবো ৫২ বছরের সাংবাদিকতা জীবনে আমি বসুন্ধরা অ্যাওয়ার্ডের মতো একটি অ্যাওয়ার্ড পেয়েছি। মফস্বল সাংবাদিকদের এভাবে মূল্যায়ন করার জন্য আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজ ৫২ বছরের অবহেলিত জীবনে আমার মনে হচ্ছে সব পরিশ্রমই বৃথা যায়নি। আমি মূল্যায়ন পেয়েছি। এজন্য আমি খুব খুশী।

প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে অনুসন্ধানী সাংবাদিকতার জন্য ১১জন এবং ৬৪ জেলা থেকে ৬৪ জন গুণী সাংবাদিককে সন্মাননা দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন