1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ মে, ২০২২
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।

‘ভাদাইমা’ খ্যাত কৌতুক অভিনেতা আহসান আলী আর নেই। ২২ মে, রবিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আহসান আলীর শ্যালক জজ আলী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন আহসান। এ ছাড়া তার লিভারেও পানি জমেছিল। রবিবার সকালে টাঙ্গাইলের বাড়িতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। কিন্তু সুস্থ হয়ে আর বাড়ি ফেরা হলো না তার।

উল্লেখ্য, আহসান আলীর জন্ম, বেড়ে ওঠা টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের দাইন্যা রামপাল গ্রামে। অতীতে তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। তখন থেকেই তার মধ্যে হাস্যরস ও কৌতুকের চর্চা ছিল। এরপর শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ ও নিজের চেষ্টায় কৌতুক অভিনয় শুরু করেন। ‘ভাদাইমা’ চরিত্রে বহু কৌতুক নাটক করেছেন আহসান আলী। তার সেসব কাজ সিডি আকারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যায়। বিশেষ করে গ্রামের মানুষের কাছে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। তাকে অনুসরণ করে পরবর্তীতে আরও অনেকেই ‘ভাদাইমা’ নামে প্রকাশ্যে আসেন। তবে তাদের অধিকাংশের কনটেন্টে অশ্লীলতার অভিযোগ পাওয়া যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন