1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৬৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

জামালপুর সংবাদদাতা।।

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। রবিবার দুপুরে শহরের সিংহজানী খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ফিতা কেটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরী, পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক শফি আফজালু আলম, সিংহজানী এলএসডির সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা উত্তম কুমার দাস প্রমুখ। জানা যায়, সদর উপজেলায় বোরো মৌসুমে প্রতি কেজি চাল ৪০ টাকা দরে ১৬ হাজার ৪শ ৪২ মেট্রিকটন এবং ধান প্রতি কেজি ২৭ টাকা দরে ৪ হাজার ৮শ ৪৭ মেট্রিকটন সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন