1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হজ প্যাকেজে খরচ বাড়ছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

হজ প্যাকেজে খরচ বাড়ছে

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চাঁদ দেখাসাপেক্ষে আগামী ৯ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। হজ সামনে রেখে আজ বুধবার সরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের প্যাকেজ ঘোষণা হতে যাচ্ছে বলে ধর্মবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আজ সকাল ১১টার দিকে ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ঘোষণা করা হবে হজ প্যাকেজ।

খোঁজ নিয়ে জানা গেছে, এ পর্যন্ত ৫৪ হাজার ৪৫২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত হজযাত্রীদের নিবন্ধনও আছে।

সংশ্নিষ্ট সূত্র জানায়, হজ পালনের প্রতি প্যাকেজে এবার প্রায় এক লাখ টাকা করে খরচ বাড়তে পারে, যা গত কয়েক বছরের তুলনায় সর্বোচ্চ। তবে সৌদি আরবের মোয়াল্লেম (যিনি হজের সময় প্রয়োজনীয় নির্দেশনা দেন) ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ এখনও জানা যায়নি। সৌদি সরকার তাদের মোয়াল্লেম ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ কম ধরলে হজের খরচ কিছুটা কমতে পারে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সভায় হজ প্যাকেজ নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়ার পর তা সাংবাদিকদের জানানো হবে। সৌদি সরকারের খরচের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে এবার হজ ফ্লাইট শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ৩১ মে। তবে সব প্রস্তুতি সম্পন্ন করে ৩১ মের মধ্যে প্রথম হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে না বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংশ্নিষ্ট কর্মকর্তা ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) নেতারা। এ বছর হাজিদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪০ হাজার টাকা। ২০১৯ সালে বিমান ভাড়া ছিল এক লাখ ২৮ হাজার টাকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন