1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাজ্যকে হুঁশিয়ারি রাশিয়ার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল অস্ত্র-গোলাবারুদসহ মিন্টু বাহিনীর প্রধান আটক টঙ্গীবাড়িতে প্রয়াত চেয়ারম্যান সুমন হাওলাদারের স্মরণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আর্জেন্টিনার বিরুদ্ধে নোংরা ‘কৌশল’র অভিযোগ, ৩১টি ঘটনা আনল টেলিগ্রাফ তিশার বিরুদ্ধে সমন জারি, নীরবতা ভাঙলেন অভিনেত্রী ‘ঈমান, ঐক্য ও আমলে গড়ে উঠুক আদর্শ বাংলাদেশ’ কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, আতঙ্কে পর্যটকদের ছোটাছুটি ইতালিতে অবৈধ বিদেশিদের সুখবর দিলো কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত

যুক্তরাজ্যকে হুঁশিয়ারি রাশিয়ার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ইউক্রেন ইস্যুতে যুক্তরাজ্যকে সতর্কবার্তা দিয়েছে রাশিয়া। চলমান যুদ্ধে যদি যুক্তরাজ্য ইউক্রেনকে উস্কানি দেওয়া অব্যাহত রাখে, সেক্ষেত্রে রাশিয়ার পক্ষ থেকে ‘যথাযথভাবে জবাব’ দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সম্পর্কে বলা হয়, ‘আমরা (যুদ্ধের) শুরু থেকে লক্ষ্য করছি, লন্ডন নানাভাবে কিয়েভে ক্ষমতাসীন সরকারকে যুদ্ধ চালিয়ে যাওয়ার উস্কানি দিচ্ছে। যদি লন্ডনের এই ভূমিকা অব্যাহত থাকে , সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে আমরাও তার যথাযথ জবাব দেবো।’

মঙ্গলবার ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জেমস হিয়েপ্পি বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইউক্রেনে অভিযানরত রুশ সেনাবাহিনীর অস্ত্র ও রসদের সরবরাহ বাধাগ্রস্ত করতে রাশিয়ার অভ্যন্তরীণ বিভিন্ন স্থাপনায় যদি ইউক্রেনীয় সেনারা হামলা করে, সেক্ষেত্রে তা সম্পূর্ণ যৌক্তিক হবে বলে মনে করে ব্রিটেনের সরকার।

তার এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার তিনটি প্রদেশে রাতভর সিরিজ বিস্ফোরণ ঘটে।

বুধবারের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘কিয়েভে যারা শলা-পরামর্শ দিচ্ছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই— রাশিয়ার সশস্ত্র বাহিনী ঘড়ির কাঁটার মতো তৎপর। যদি প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে কিয়েভের পরার্শকদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের নির্ভুল নিশানায় লক্ষ্যবস্তুতে পরিণত করতে তারা কোনো দ্বিধা করবে না।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে ঘিরে দ্বন্দ্বের জেরে চলতি বছর ২৪ ফেব্রুয়ারি রুশ সেনাবাহিনীকে প্রতিবেশী দেশ ইউক্রেনে সামিরক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দু’দিন আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন তিনি।

বুধবার ৬২ তম দিনে পৌঁছেছে ইউক্রেনে রুশ সেনাদের সামরিক অভিযান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন