1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খুলল নিউমার্কেটের দোকানপাট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

খুলল নিউমার্কেটের দোকানপাট

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৩২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

টানা তিন দিন ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পর খুলেছে রাজধানীর নিউমার্কেটের বেশির ভাগ দোকানপাট। সকাল থেকেই ওই এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার সকালে সরেজমিনে নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও কর্মচারীদের দোকান খুলতে দেখা গেছে। কেউ দোকান পরিষ্কার করছেন, কেউ আবার দোকান খোলার প্রস্তুতি নিচ্ছেন।

ব্যবসায়ীরা জানান, দোকান খোলার সিদ্ধান্ত আসার পরই সকালে অনেকে দোকান খুলেছেন। নতুন করে আবার কোনো উত্তেজনা তৈরি হয় কিনা, এ নিয়ে শঙ্কার কথাও জানান অনেকে।

বুধবার রাতে সায়েন্স ল্যাবের বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়, ব্যবসায়ী মালিক সমিতি, ঢাকা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠকে শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিয়ে মার্কেট খোলার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার মধ্যরাতে নিউমার্কেটের দোকানমালিক ও কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়। এর জেরে গতকাল মঙ্গলবার দিনভর ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে দুইজন নিহত হন। আহত হন আরও অনেকে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ সড়ক ছেড়ে যাওয়ার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকান সমিতি বুধবার সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্থিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্ত জানায় মালিক সমিতি। এরপর বিকেলে অনেক দোকান খোলা হলে ওই এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন