1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সম্মেলনে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার

সম্মেলনে আসছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ৫৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নিউমার্কেট খুলে দেয়া হয়েছে এমন খবরে ঢাকা কলেজের মূল ফটকে বিক্ষোভ করা শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেছেন। শিক্ষক ও পুলিশ, শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে ক্যাম্পাসে ফেরত পাঠান।

বর্তমানে ওই এলাকার যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেখানে তাদের দাবি-দাওয়া ও কর্মসূচি তুলে ধরবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শাহেন শাহ বলেন, ‘কিছু উৎসুক জনতা নিউমার্কেটের সামনে জড়ো হয়েছিল। খবর পেয়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে শিক্ষার্থীরা উৎসুক জনতাকে ধাওয়া করেন। শিক্ষক ও আমরা তাদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরত পাঠিয়েছি। এখন যান চলাচল স্বাভাবিক।’

এর আগে, বুধবার বিকেলে ঢাকা কলেজের হল বন্ধ রেখে নিউমার্কেট খুলে দেওয়ার খবর জানতে পেরে শিক্ষার্থীরা ধীরে ধীরে ঢাকা কলেজের মূল ফটকে জড়ো হতে থাকেন। গত দুদিন ধরে চলা সংঘর্ষের ঘটনার সুষ্ঠু তদন্ত না করে হুটহাট নিউমার্কেট খোলার প্রতিবাদে তারা বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, সুষ্ঠু তদন্ত ও বিচার না করে নিউমার্কেটের কোনো দোকান খোলা যাবে না। এ সময়ে নিউমার্কেট ও আশপাশের এলাকায় ব্যবসায়ী ও দোকান কর্মচারীদেরও অবস্থান নিতে দেখা গেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন