1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এক মেহজাবীনের অনেক রূপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এক মেহজাবীনের অনেক রূপ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এক মেহজাবীনের অনেক রূপ। কখনো তিনি মফস্বল শহরের ফটোস্টুডিও দোকানের ফটোগ্রাফার, আবার কখনো সংগীতশিল্পী, গায়েহলুদের মঞ্চে ইউকুলেলে বাজিয়ে অতিথিদের গান শোনান নিয়মিত। এক মেহজাবীনের বহুরূপী সত্তা? নাকি নায়ক আফরান নিশো সবার মাঝে মেহজাবীনকে খুঁজে বেড়ান? এ নিয়ে নায়কের বন্ধুরা বিচলিত। নিশো আবার নিজের স্বপ্ন, সংকল্পের ব্যাপারে অটল। তার স্বপ্ন মার্কিন মুল্লুকে বোনের কাছে ঘুরতে যাবেন। ভিসা পাবার জন্য এহেন চেষ্টা নেই যে নিশো করেননি।

টু বাই টু সাইজের ছবি তোলার জন্যই প্রথমবার মেহজাবীনের সাথে দেখা। এই সাইজটি একসময় শুধু ছবি তোলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, মজার ছলে তাদের চিঠি লেখার সাইজও নির্ধারিত হয় টু বাই টু। আর দশটা সম্পর্ক থেকে এই সম্পর্ক বিভিন্ন বাঁকে তৈরি করে নতুন সমীকরণ। এমন গল্প নিয়েই তৈরি হয়েছে ঈদের বিশেষ নাটক ‘টু বাই টু লাভ’।

রুম্মান রশীদ খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। গল্পের প্রয়োজনে নাটকটিতে থাকছে বেশ কয়েকটি গান। মফস্বল শহরের নয়নাভিরাম লোকেশনে চিত্রায়িত হয়েছে নাটকটি; চিত্রগ্রহণে কামরুল ইসলাম শুভ। আসছে ঈদের দ্বিতীয় দিন, রাত ১০টা ২০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন