1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই শর্তে চলতি বছর হজের অনুমতি পাবেন ১০ লাখ মুসল্লি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

দুই শর্তে চলতি বছর হজের অনুমতি পাবেন ১০ লাখ মুসল্লি

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় চলতি বছর দুই শর্তে ১০ লাখ মুসল্লিকে হজ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। আগের বছর স্বল্পসংখ্যক হজযাত্রী হজের অনুমতি পেয়েছিলেন। খবর আরব নিউজের।

শনিবার এক টুইট বার্তায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এতে বলা হয়েছে, হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকা লাগবে। এছাড়া, সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।

মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেওয়া সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।

করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক হজযাত্রী হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত।

মন্ত্রণালয় বলছে, সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী সৌদি আরব। একই সঙ্গে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।

এদিকে সৌদিতে ওমরাহ পালনের জন্য বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে। পবিত্র রমজানের প্রথম সপ্তাহে ওমরাহ হজ পালনে রেকর্ড সংখ্যক মুসল্লি সৌদি আরব উপস্থিত হয়েছেন। মক্কায় মুসল্লিদের চাপ সামলাতে কাবা শরিফে সম্প্রসারিত অংশে খুলে দেওয়া হয়েছে ৮০টি নতুন হল।

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রতি বছর সারা বিশ্বের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি ওমরাহ পালনের জন্য মক্কা নগরীতে উপস্থিত হন। সারা বছর মুসল্লিদের সরব উপস্থিতি থাকলেও রমজানে ওমরাহ পালনে মুসল্লিদের চাপ থাকে সবচেয়ে বেশি।

গেল দুবছর করোনা মহামারিতে নানা বিধিনিষেধ থাকায় বিদেশি মুসল্লিদের তেমন উপস্থিতি ছিল না। তবে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার পর্যন্ত আট লাখ ৯৫ হাজার ৪৯৯ জন বিদেশি নাগরিক ওমরাহ পালনের জন্য সৌদিতে এসেছেন।

সৌদি আরবে করোনার সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়ায়, এবারের রমজানের শুরু থেকেই বিদেশি মুসল্লিদের ঢল নেমেছে পবিত্র মক্কা নগরীতে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন