1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যে কারণে ‘গলুই’য়ে শাকিব খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

যে কারণে ‘গলুই’য়ে শাকিব খান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ঈদে মুক্তি পাচ্ছে এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র ‘গলুই’। এটিই শাকিবের প্রথম সরকারি অনুদানের সিনেমা। তাই অভিনেতার কাছে যেমন স্পেশাল, তেমনি তার ভক্তদের কাছেও এই সিনেমার বিশেষ গুরুত্ব রয়েছে। এদিকে শাকিব খান বর্তমানে রয়েছেন যুক্তরাষ্ট্রে। দেশ থেকে দূরে থাকলেও সিনেমার প্রচারে চুপ থাকলেন না নায়ক। দীর্ঘ একটি স্ট্যাটাসে ‘গলুই’ নিয়ে অনেক কথা বলেছেন। জানিয়েছেন, কেন তিনি এই সিনেমায় কাজ করেছেন।

শাকিব লিখেছেন, ‘বিশ্বায়ন আর প্রযুক্তির প্রভাবে অনেকটাই বিলুপ্তির পথে আমাদের গ্রাম বাংলার সংস্কৃতি। ফলে নতুন প্রজন্ম নিজেদের সংস্কৃতি ভুলতে বসেছে। আমি মনে করি, শেকড়কে না জানলে সামগ্রিকভাবে জাতির উন্নয়ন অসম্ভব। এ জন্যই বোধ হয় বিজ্ঞজনরা বলেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতি প্রতিটি ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে।’

‘গলুই’ সিনেমায় বাংলার হারানো ঐতিহ্য তুলে ধরা হয়েছে জানিয়ে শাকিব লেখেন, ‘‘ঈদে মুক্তি পেতে যাওয়া আমার নতুন সিনেমা ‘গলুই’-তে শেকড়ের গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ছিল হারিয়ে যেতে বসা লোক ঐতিহ্য আর সংস্কৃতিকে সিনেমায় তুলে ধরার আপ্রাণ চেষ্টা। ‘গলুই’ একটি চমৎকার মৌলিক গল্প ও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা। পিরিওডিক্যাল রোমান্টিক গল্প সহজ সরলভাবে উঠে এসেছে এই সিনেমায়। এতে আছে প্রতিটি বাঙালির শেকড়ের গল্প; আরও আছে নৌকা বাইচের মতো প্রায় বিলীন হতে যাওয়া হারানো ঐতিহ্য।”

মূলত দায়বদ্ধতা থেকেই সিনেমাটি করেছেন শাকিব। তিনি লিখেছেন, ‘সবদিক বিবেচনায় নিজের দায়বদ্ধতা থেকে এই কাজটি করেছি। সরকারি অনুদানে এটি আমার অভিনীত প্রথম সিনেমা। সরকারি অনুদানের ছবি হলেও এটিকে পুরোপুরি মূলধারার বাণিজ্যিক সিনেমা। পরিচালক, প্রযোজকসহ সিনেমা সংশ্লিষ্ট সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। আশা করছি, সব শ্রেণির দর্শক ছবিটির সঙ্গে থাকবেন।’

‘গলুই’-এর টিজার প্রকাশের পর দেশ-বিদেশের অগণিত মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন শাকিব। এতে অভিভূত কিং খান। সবার উদ্দেশ্যে বললেন, “আসছে ঈদে বাবা-মা, ভাই-বোন, বন্ধু, আত্মীয়স্বজন, পরিবার-পরিজন সবাইকে নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানাই। আমার বিশ্বাস আপনারা অভিভূত হবেন।’

উল্লেখ্য, ‘গলুই’ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করেছেন পূজা চেরি। এছাড়াও আছেন আজিজুল হাকিম, সমু চৌধুরী, ঝুনা চৌধুরী, আলী রাজ প্রমুখ। সিনেমাটির সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন