1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ২৯৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

হরর ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে অ্যান্থলজি সিরিজ ‘ষ’। বিভিন্ন কুসংস্কার ও লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে এই সিরিজ তৈরি করেছেন নুহাশ হুমায়ূন। সিরিজের প্রথম পর্ব ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’। যা আজ বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাত ১০টা ৫৯ মিনিটে চরকিতে উন্মুক্ত হবে। নুহাশ জানান, প্রথম পর্বটি তিনি তৈরি করেছেন ‘মাছ রাঁধলে পেতনি আসে’ এই প্রচলিত লোককথা অবলম্বনে।

একাকী যুবক একদিন বাসায় মাছ রাঁধতে গিয়ে আবিষ্কার করে এক রহস্যময়ী আগন্তুককে। কিন্তু সেই বিল্ডিংয়ে তো মেয়ে প্রবেশ নিষেধ। তবে কোথা থেকে আসলো সেই মেয়ে। এমন একটি গল্প নিয়েই এগিয়েছে গল্প। জানান নির্মাতা নুহাশ।

৪ পর্বের তারকাবহুল এ সিরিজের প্রথম পর্বে মূল ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডল ও শিরিন আক্তার শিলাকে। শিরিন আক্তার শিলা বলেন, ‘‘বিভিন্ন মানুষের কথার কারণে এক সময় আমার নিজের ওপর থেকে নিজের বিশ্বাস উঠে যায়। আমি মনে করতাম আমাকে দিয়ে মনে হয় অভিনয় সম্ভব হবে না। আমার এই চিন্তা-ভাবনা দূর করার জন্যই ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’ সিরিজে কাজ করা।’’

চরিত্রের জন্য সেক্রিফাইস প্রসঙ্গে শিলা আরও বলেন, ‘কাজটা করে আমি অনেক খুশি। চরিত্রটা করার জন্য আমি আমার আই-ব্রো পুরো শেভ করে ফেলছিলাম। দুই মাস আই-ব্রো ছাড়া ছিলাম। যা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। সহ-অভিনেতা, পরিচালক থেকে শুরু করে সকলেই অনেক সাহায্য করেছেন। এখন দর্শকরাই বলবে কাজটা কেমন হয়েছে। আমি শুধু আমার চেষ্টা চালিয়ে গেছি।’

অভিনেতা সোহেল মণ্ডল বলেন, ‘হরর কনটেন্টে কাজ করতে হলে পুরা টিমকেই পরিশ্রম করতে হয়। আর ভৌতিক কনটেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে মেকআপ-গেটআপ নেয়াটাও বেশ কষ্টসাধ্য। সে জায়গা থেকে নুহাশ তো সব সময় ইন্টারেস্টিং কাজ করতে চায়। সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা নিয়ে কাজটা করেছিলাম, তবে কষ্টও করতে হয়েছে।’

নুহাশ বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে স্ক্রিনে আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন