1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

গাইবান্ধায় মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
 আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫’শ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভীন বেগম শায়লা (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চারজন। বৃহস্পতিবার ৩১ মার্চ দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বর্ধনকুঠি এলাকায়। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া,রমজান আলী,সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়। মামলার এজাহারে বলা হয়, ২০১৮ সালের ৮ ডিসেম্বর দিনাজপুর থেকে ছেড়ে আসা বগুড়াগামী পায়না পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকায় তল্লাশী চালায় পুলিশ। এ সময় বাসটিতে থাকা পারভিন বেগম শায়লার হাতব্যাগ থেকে ৫’শ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পারভীনকে প্রধান আসামি করে পাঁচজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন,দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে পারভীন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন