1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিএনপির ঐক্য হবে কার সঙ্গে: শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

বিএনপির ঐক্য হবে কার সঙ্গে: শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, ‘বিএনপি বলছে তারা জাতীয় ঐক্য চায়। আমার মনে প্রশ্ন জাগে, কার সঙ্গে জাতীয় ঐক্য হবে? জাতীয় ঐক্যের ভিত্তিটা কী হবে? রাজাকার-আলবদর; মুক্তিযোদ্ধাদের যারা হত্যা করেছে, মা-বোনদের ধর্ষণ করেছে, বাড়ি-ঘর জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছে, তাদের সঙ্গে জাতীয় ঐক্য? তাদের সঙ্গে জাতীয় ঐক্য হবে কোত্থেকে? সুতরাং আপনারা (বিএনপি) রাজাকার-আলবদরদের নিয়ে থাকেন।’

রোববার (২৭ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অন্যতম শরীক জাতীয় পার্টি (মঞ্জু) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শাজাহান খান বলেন, ‘২০০৬ সালের ৬ জুন পল্টন ময়দানে জামায়াতের রোকন সম্মেলনে বিএনপি নেতারা ও তারেক রহমান বক্তব্য দিয়ে বলেছিলেন যে, জামায়াতে ইসলাম ও বিএনপি এক পরিবার। ওই পরিবারের সঙ্গে কী করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য হয়? আর এ কারণেই অঙ্কের ভুল। ওনারা সূত্র জানেন না বলেই অঙ্ক মেলাতে পারছেন না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে রক্ষা করতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। বঙ্গবন্ধু সবাইকে নিয়ে সংগ্রাম করেছেন, রাজনীতি করেছেন। ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণেও বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোল। উনি শুধু আওয়ামী লীগকে বলেননি যে তোমরা সংগ্রাম পরিষদ গঠন কর। সুতরাং সবাইকে নিয়েই রাজনীতি করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেই যে কাজটিতে হাত দিয়েছেন; ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করলেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (মঞ্জু) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন