1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে মাদরাসার ছাত্রকে পিটিয়ে যখম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে মাদরাসার ছাত্রকে পিটিয়ে যখম

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

নিজিস্ব প্রতিবেদক।।
মাদারীপুরের শহরের টি.বি ক্লিনিক রোড এলাকার আদর্শ নূরানী মাদরাসার হেফজ বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল নাঈম (১০) পড়ার সময় কথা বলায় পিটিয়ে মারাত্মক যখম করার অভিযোগ উঠেছে ওই মাদরাসা শিক্ষক জামিল আহম্মেদের বিরুদ্ধে। মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে আদর্শ মাদরাসায় এ ঘটনা ঘটে। বুধবার দুপুরে আহত ছাত্র নাঈম বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। আহত আব্দুল্লাহ আল নাঈম কুলপদ্বি এলাকার হাবিবুর রহমান জিন্নার ছেলে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে মাদরাসার হেফজ বিভাগে পড়াকালীন সময়ে দুই ছাত্রের সাথে কথা বলছিলো নাঈম। এ দেখে শিক্ষক জামিল আহম্মেদ রেগে গিয়ে বাঁশের তৈরি চটি দিয়ে দুই হাতের বাহু ও তালুতে বেদম প্রহার করে। চটি দিয়ে পিটানোর ফলে হাতের বাহুতে যখম হয়ে রক্তজমাট বেধে যায় ও হাতের আঙ্গুল মারাত্মক যখম হয়। বুধবার দুপুরে মাদরাসা ছুটি হলে বাসায় যাওয়ার পরে তার মা সাজেদা বেগম ছেলের গায়ে আঘাতের চিহ্ন দেখতে পায়। ছেলের হাতের খারাপ অবস্থা দেখে সাজেদা বেগম তার ছেলে নাঈমকে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসেন।
আব্দুল্লাহ আল নাঈমের মা সাজেদা বেগম বলেন, আমার স্বামী নাঈমকে ছোট রেখে মারা গেছে। আমার এতিম ছেলে আর ছোট একটা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে খুব কষ্ট করে ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াই। আমার ছেলেটা ভীষণ শান্ত স্বভাবের। মঙ্গলবার ভোর রাতে আমার ছেলেকে মাদরাসার হুজুর জামিল আহম্মেদ চটি দিয়ে খুব মারধর করেছে। ছেলেটার বাম হাতের দুইটা আঙুল নারাতে ও পারে না। প্রশাসনের কাছে আমি হুজুরের বিচার চাই।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার শাকিল বলেন, আব্দুল্লাহ আল নাঈম নামে এক মাদ্রাসার ছাত্র চিকিৎসা নিতে আমাদের হাসপাতালে এসেছে। তার শরীরের বিভিন্ন জায়ঘায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার হাতে ফোলাও আছে যার জন্য এক্সরে করতে দিয়েছি। এবং আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি।
আদর্শ নূরানী মাদরাসায় প্রধান শিক্ষক আব্দুল আলিম বলেন, ব্যাপারটা দুঃখজনক। আমি ওই শিক্ষার্থীকে মারার ব্যাপারে শুনেছি। আমি শোনা মাত্রই ওই শিক্ষককে বলে দিয়েছে সে এখানে আর চাকুরী করতে পারবে না।
মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় জানান, আমরা আপনার (সাংবাদিক) মাধ্যমে ব্যাপারটি জানলাম । ভুক্তভোগীর পরিবার থানায় অভিযোগ দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নিবো

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন