1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘর থেকে উদ্ধার বাবা-মা-ছেলের লাশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ঘর থেকে উদ্ধার বাবা-মা-ছেলের লাশ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৪৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকা থেকে মুদি ব্যবসায়ী মোস্তফা সওদাগর, তার স্ত্রী ও এক ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরে কোপানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মোস্তাফা সওদাগরের ছেলের নাম আহমদ। তবে তাৎক্ষণিকভাবে মোস্তফার স্ত্রীর নাম জানা যায়নি।

এদিকে মোস্তফার আরেক ছেলে সাদ্দাম ও তার স্ত্রী অক্ষত রয়েছেন। তারাও ওই বাড়িতেই ছিলেন।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) ভোরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মোহাম্মদ আবু সাঈদ।

এ বিষয়ে চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার ( মিরসরাই সার্কেল)  মো. লাবীব আব্দুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ভোর ৫টার দিকে আমরা ঘটনাস্থলে এসেছি। এসে ঘরের ভিতর মোস্তফা সওদাগর,  তার স্ত্রী ও ছেলের কোপানো লাশ দেখতে পেয়েছি। তাদের গলায় দাগ ও শরীরে  কোপানোর চিহ্ন আছে। কোপানোর কারণে লাশ বীভৎস হয়ে আছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন ঢাকা পোস্টকে বলেন, বাবা-মায়ের সাথে একই ঘরে থাকা তাদের অন্য ছেলে সাদ্দাম ও সাদ্দামের স্ত্রী অক্ষত। ছেলের সারা শরীরে রক্তের দাগ ছিল। সাদ্দাম ও তার স্ত্রী জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত ও কেন এ হত্যাকাণ্ড হলো তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি নুর হোসেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন