1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর ১১লক্ষ ৭০হাজার টাকার ৩৯ কেজী গাজাঁসহ আটক ৩ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুর ১১লক্ষ ৭০হাজার টাকার ৩৯ কেজী গাজাঁসহ আটক ৩

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১
  • ৪৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মেহেদী হাসান সোহাগ-
মাদারীপুর ১১লক্ষ ৭০ হাজার মুল্যের ৩৯কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদারীপুর র‌্যাব আট। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর শেখ হাসিনা মহাসড়কের তল্লাশী অভিযান পরিচালনা করে আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে তাদের আটক করা হয়। বিষয়টি বৃহস্পতিবার দুপুরে র‌্যাব অফিসে সংবাদ সম্মেলন করে মাদারীপুর জেলার সকল সাংবাদিকদের অবহিত করা হয়।
সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান গাঁজা নিয়ে একটি সাদা নোহা যোগে কুমিল্লা হতে গোপালঞ্জে পরিবহন করছে এবং তারা কুমিল্লা-চাঁদপুর ঘাট-মাদারীপুর- গোপালগঞ্জ রুট ব্যবহার করছে। র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে শেখ হাসিনা মহাসড়কের তল্লাশী অভিযান পরিচালনা করে আসমত আলী খান সেতুর টোল প্লাজার পূর্বপার্শ্ব হতে ঢাকা মেট্রো-চ-৫৩-৯৩৫১ নম্বরের একটি সাদা নোহা তল্লাশী করে ১১ লক্ষ ৭০হাজার টাকা মুল্যের ৩৯কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি সাদা নোহা, ৪ টি মোবাইল, ৭টি সীমকার্ডসহ মাদক ক্রয়- বিক্রয়কৃত নগদ ৫হাজার ৫শত টাকা উদ্ধার করা হয়। এসময় আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা-চাঁদপুর ঘাট ব্যবহার করে গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক পরিবহণ করে আসছিল। আটককৃতরা হলো কুমিল্লা জেলার কোতায়ালী থানার আমতলী গ্রামের মৃত তৈয়ব আলী মোল্লার ছেলে মো. আল আমিন(৩২), সদর দক্ষিন থানার উড়িয়াপাড়া গ্রামের কাজী আব্দুর রশিদের ছেলে কাজী আরিফ(২৩) এবং সদর দক্ষিন থানার দড়িবটক গ্রামের আবুল কালামের ছেলে মো. শরিফুল ইসলাম(৩০)।
মাদারীপুর র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। আসামীদেরকে উদ্ধারকৃত গাঁজা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন