1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন টেকনাফ হ্নীলায় ইজিবাইকে আলুর বস্তায় অস্ত্র-বিস্ফোরক, গ্রেপ্তার ৩ শিক্ষার্থীদের শুধু লেখাপড়া করলেই চলবে না, মানবিকতা, নৈতিকতা, আদর্শ, চরিত্র সব কিছুতেই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে – যুগ্ম সচিব ফরিদ আহমেদ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৪ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জন মারা গেছে। এ সময়ে ৫৪৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭১৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫০১।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ২৩ হাজার ১৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ১০ জন পুরুষ ও ৪ জন নারী।

একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬ জন করোনায় মারা গেছে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে চার, খুলনা বিভাগে দুই এবং বরিশাল ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কেউ মারা যাননি।

সোমবার দেশে করোনা আক্রান্ত হয়ে ১১ জন মারা গিয়েছিলেন এবং শনাক্তের হার ছিল ২ দশমিক ৫৮ শতাংশ।

গত ১০ আগস্ট করোনা আক্রান্ত হয়ে একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছিল। এর আগে গত ৫ আগস্টও রেকর্ড ২৬৪ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন