1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সাংবাদিক আকাশীকে অব্যবহতি দেয়ায় অর্ধশতাধিক সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে সাংবাদিক আকাশীকে অব্যবহতি দেয়ায় অর্ধশতাধিক সংগঠনের মানববন্ধন ও প্রতিবাদ সভা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ৪০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার-মাদারীপুর।।
দৈনিক কালের কন্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক “আয়েশা সিদ্দিকা আকাশীকে নোটিশ ছাড়াই অব্যবহতি দেয়ায় মানববন্ধন করেছেন জেলার সাংবাদিকসহ অর্ধশতাধিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ অক্টোবর) সকাল ১১ টায় মাদারীপুর জেলা প্রেসক্লাবের সমানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাদারীপুর জেলার পাঁচ উপজেলার সকল সাংবাদিক সংগঠন এর সাংবাদিকবৃন্দ সহ জেলার বিভিন্ন সমাজিক সংগঠন এবং স্বেচ্ছাসেবক সংগঠন এর পাঁচ শতাধিক মানুষ।
মানববন্ধনে জেলার সাংবাদিক এবং অন্যান্য সংগঠনের নেতারা জানান, মহামান্য রাষ্ট্রপতি কতৃক প্রেস কাউন্সিল পদক প্রাপ্ত এবং জেলার প্রথম নারী সাংবাদিক হিসেবে স্বিকৃতি পেয়েছেন আয়েশা সিদ্দিকা আকাশী। তার লিখনির মাধ্যমে ফুটে উঠে সমাজের অসংগতি, অবিচার, অন্যায়। বিশেষ করে অসহায় ও নিপিড়ীত নারীদের প্রতি তার রয়েছে সজাগ দৃষ্টি। মানবিক কাজের মধ্যদিয়ে তিনি একজন মানবিক সাংবাদিক হিসেবে জেলায় পরিচিতি লাভ করেছেন। দৈনিক কালেরকন্ঠ প্রত্রিকা কতৃপক্ষের হঠাৎ এমন সিদ্ধান্তে দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছেন তারা।

এসময় তারা আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে যদি আয়েশা আকাশীকে যদি স্বপদে বহাল না করা হয় তাহলে, দৈনিক কালেরকন্ঠ পত্রিকা বয়কট করবেন তারা। কোন হকারকে কালের কন্ঠ পত্রিকা বিক্রি করতে দেয়া হবে না বলে জানান তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন