1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে পিতা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু যাবজ্জীবন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

জামালপুরে পিতা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু যাবজ্জীবন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।।

জামালপুরের দেওয়ানগঞ্জে পিতা হত্যার দায়ে পুত্রের আমৃত্যু যাবজ্জীবন ও ৫০ হাজার টাকার অর্থদ- দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র বিচারক মো. জুলফিকার আলী খাঁন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত শাহীনুর রহমান (২৫) ২০১৭ সালের ২৪ জুলাই দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায় তার নিজবাড়ীতে তার পিতা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে।

মামলা সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গুচ্ছগ্রাম এলাকায় শাহীনুর রহমান ও তার স্ত্রী হালিমা খাতুন একত্রে এবং পিতা আবু সাঈদ একই বাড়ীতে পৃথক বসাবস করতো। ঘটনার দিন শাহীনুর রহমান তার স্ত্রী হালিমা বেগমের সহায়তায় বাবা আবু সাঈদকে পারিবারিক ঝগড়া ঝাটির একপর্যায়ে কোদাল দিয়া মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ির উঠানে ফেলে রেখে তারা দুজনই পালিয়ে যায়। পরে গুরুত্বর আহত আবু সাঈদকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় পথিমধ্যেই আবু সাঈদের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে শাহীনুর রহমান ও তার স্ত্রী হালিমা খাতুনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রকাশ্যে আদালতে বিচারের নিমিত্তে বিগত ২০১৭ সালের ১৭ নভেম্বর বিজ্ঞ আদালতে দাখিল করা হয়।
রাষ্ট্রপক্ষ মামলাটি ২৫ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামী শাহীনুর রহমানকে পিতা হত্যার দায়ে ৩০২ ধারার অপরাধে আমৃত্যু যাবজ্জীবন সশ্রম কারাদন্ড এবং ৫০ হাজার টাকা অর্থদন্ডে দ-িত করা হয়।
মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নির্মূল কান্তি ভদ্র এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন তাইজুল ইসলাম তাজুল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন