1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে দোকান নির্মানকে কেন্দ্র করে মবের শিকার চেয়ারম্যান কারামুক্ত টঙ্গিবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত টঙ্গিবাড়ীতে “নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬” বাছাই অনুষ্ঠিত নবীনগরে পিছন থেকে ছুরিকাঘাতে মেম্বার আহত জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামের তরুণের বিশ্বজয়,নদ-নদী বেষ্টিত চরাঞ্চলকে তুলে ধরলেন বিশ্ব দরবারে টঙ্গিবাড়ীতে ২টি খালসহ ৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন টঙ্গীবাড়ীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন বাংলাদেশ শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার ৮১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় প্রাণ গেল চা দোকানির: নিরাপত্তা নিয়ে প্রশ্ন, শোকে ভেঙে পড়েছে পরিবার।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় ৮ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও আটজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।

এদিন করোনায় কুষ্টিয়া থেকে আসা একজন রোগী মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, নওগাঁর দুজন এবং চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন এবং করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে সাতজনমারা গেছেন। এই এক দিনে চারজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দুজন করে মারা গেছেন।

এদিকে ২৪০ শয্যার করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১২২। বর্তমানে রাজশাহীর ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ২৫ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ১০ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার একজন, চুয়াডাঙ্গার একজন, সিরাজগঞ্জের একজন এবং মেহেরপুরের দুজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৩ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৬৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৫ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৫ জন।

এর আগে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ১৮ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮১ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৭ দশমিক ৪৫ শতাংশ, জয়পুরহাটের ৩ দশমিক ৫৭ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ৭৯ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

প্রসঙ্গত, চলতি সেপ্টেম্বরের এই ২২ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৩৬ জন। এর মধ্যে করোনায় ৪২ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৮৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৯ জনের মৃত্যু হয়।

এর আগে গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন