1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ২৬ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৬ জন মারা গেছেন। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২৭ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে এক হাজার ৫৫৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় র‍্যাপিড অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ৪৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৭।

গতকাল দেশে করোনা আক্রান্ত হয়ে ৪৩ জন মারা গিয়েছিল এবং শনাক্তের হার ছিল ৫ দশমিক ৬২ শতাংশ।

আজ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ১১ জন পুরুষ ও ১৫ জন নারী।

এই সময়ে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে ২ জন, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে ১ জন করে মারা গেছেন।

২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন এক হাজার ৫৬৫ জন। মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ তিন হাজার ১০৬ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৩২ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৪ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন