1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বামীর কাছে যা চাইলেন মাহি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

স্বামীর কাছে যা চাইলেন মাহি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চিত্রনায়িকা মাহিয়া মাহির নতুন বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। কিন্তু তিনি বিষয়টি বরাবরই এড়িয়ে গেছেন। অবশেষে রোববার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজেই বিয়ের ঘোষণাটি দেন।

এদিন রাত ১২টা ৫ মিনিটে কাবিননামায় স্বাক্ষর করেছেন বলেও জানান অভিনেত্রী। প্রকাশ করেন সেই ছবিও। মাহির স্বামীর নাম রাকিব সরকার। তিনি গাজীপুরের ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।

১৩ সেপ্টেম্বর ছিল রাকিব সরকারের জন্মদিন। এই দিনটিকে আরও স্মরণীয় করে রাখতেই এদিন বিয়ের আয়োজন করা হয়। রাকিবের জন্মদিনে বিয়ে করে মাহি নিজেকে স্ত্রী হিসেবে উপহার দিয়েছেন তাকে।

এদিকে এদিন নিজের ফেসবুকেও স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা। জন্মদিনে পালনের বিশেষ ছবিও প্রকাশ করেন সেই পোস্টে।

মাহি লেখেন, ‘হ্যাপি বার্থ ডে টু ইউ বয়।’ সঙ্গে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি আরও যোগ করেন, ‘সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না।’

প্রসঙ্গত, এর আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। ২০১৬ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। চলতি বছরের মে মাসে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন মাহি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন