বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

গায়িকা কনকচাঁপার জন্মদিন আজ

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

‘তুমি আমার এমনই এক জন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন’ কিংবা ‘কী জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না’; মিষ্টি কণ্ঠে এসব গান যিনি পৌঁছে দিয়েছেন কোটি মানুষের হৃদয়ে; তিনি কনকচাঁপা। নন্দিত এই গায়িকা এমন আরও অসংখ্য রোম্যান্টিক গান উপহার দিয়েছেন। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রেমের গানের কিংবদন্তি শিল্পী হিসেবে।

আজ ১১ সেপ্টেম্বর কনকচাঁপার জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার পুরো নাম রুমানা মোর্শেদ কনকচাঁপা। একেবারে ছোট বেলায় গানের ভুবনে তার হাতেখড়ি। এরপর রেডিওর ‘কলকাকলি’ অনুষ্ঠানে গান গেয়ে শুরু করেন সঙ্গীত জীবন। মাত্র ৯ বছর বয়সে তিনি বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় পুরস্কার অর্জন করেছিলেন।

চলচ্চিত্রের গানে কনকচাঁপা দেশের ইতিহাসে অন্যতম সেরা গায়িকা। এছাড়া তিনি আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীতসহ প্রায় সব ধরণের গানই করেছেন। দীর্ঘ সংগীত জীবনে কনকচাঁপা কালজয়ী বহু গান উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- ‘ছোট্ট একটা জীবন নিয়ে’, ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’, ‘তোমাকে চাই শুধু তোমাকে চাই’, ‘ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো’, ‘যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়’, ‘তোমায় দেখলে মনে হয়’, ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’, ‘তুমি আমার এমনই একজন’, ‘এমন একটা দিন নাই এমন একটা রাত নাই’, ‘আমি মেলা থেকে তালপাতার এক বাঁশি কিনে এনেছি’, ‘তুমি মোর জীবনের ভাবনা’, ‘প্রেম হইলো রে বাবুই পাখির বাসা’ ইত্যাদি।

অনবদ্য গায়কীর সুবাদে কনকচাঁপা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসেবে তিনবার পুরস্কৃত হয়েছেন। গানের পাশাপাশি একজন লেখক হিসেবেও সুপরিচিত তিনি। ‘স্থবির যাযাবর’, ‘মুখোমুখি যোদ্ধা’, ‘মেঘের ডানায় চড়ে’সহ বেশ কিছু বই প্রকাশ করেছেন এই গায়িকা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE