1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭০ জনের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৭০ জনের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জনের মৃত্যু হয়েছে; যা ১১ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন।

এর আগে গত ১৯ জুন সবচেয়ে কম ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল বৃহস্পতিবার করোনায় ৮৮ জনের মৃত্যু এবং রোগী শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪৩৬ জন।

শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সাড়ে ২৬ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ১৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ।

এ নিয়ে মোট ১৫ লাখ ১০ হাজার ২৮৩ জন রোগী শনাক্ত হয়েছে। আজকের ৭০ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৩২ জন।

গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪ হাজার ৬৯৭ জন।  এ পর্যন্ত মোট ১৪ লাখ ৪২ হাজার ৫৮২ জন সুস্থ হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন