1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরীমণির জামিন শুনানি আগামী ৩১ আগস্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

পরীমণির জামিন শুনানি আগামী ৩১ আগস্ট

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাদক মামলায় কারাবন্দি পরীমণির জামিন আবেদনের শুনানি হবে আগামী ৩১ আগস্ট।

চিত্রনায়িকার আইনজীবী রবিবার এ তথ্য জানিয়ে বলেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে এই জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে, পরীমণির জামিন আবেদনের শুনানি ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করেছিল মহানগর দায়রা জজ আদালত। ওই আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে গত বৃহস্পতিবার রুল দেন হাইকোর্ট।

একই সঙ্গে জামিন আবেদনের শুনানি এগিয়ে (১৩ সেপ্টেম্বরের আগে) এনে দুই দিনের মধ্যে তা করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল রুলে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলে সেদিন শুনানির দিন রেখেছেন হাইকোর্ট।

আদালত সেদিন বলেছিলেন, ‘২১ দিন পরে তারিখ দেওয়ার কী আছে? অভিযুক্তের (পরীমনি) জামিন আবেদন শুনানির অধিকার আছে। কিন্তু মহানগর দায়রা জজ জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন রেখেছেন, যা আবেদনকারীর অধিকার ও স্বাধীনতাকে খর্ব করে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন