1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বরিশালে ইউএনওর নামে আদালতে দুই নালিশি অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

বরিশালে ইউএনওর নামে আদালতে দুই নালিশি অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ৪৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ডেস্ক রিপোর্ট।।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের বিরুদ্ধে আদালতে দুটি নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে।

রবিবার সকালে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দুটি দায়ের করেন অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস ও অ্যাডভোকেট দিলিপ ঘোষ।

আদালতের বিচারক মো. মাসুম বিল্লাহ অভিযোগ দুটি পরবর্তী আদেশের জন্য রাখেন।

এর মধ্যে একটি মামলার বাদী বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র (২) অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন। তার মামলায় বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।

এছাড়াও বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম, কোতোয়ালি মডেল থানার উপপুলিশ পরিদর্শক মো. শাহজালাল মল্লিক ও আনসার সদস্য ইউএনওর দেহরক্ষীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

অপর একটি মামলা দায়ের করেছেন বরিশাল সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।

ওই মামলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও আনসার সদস্য ইউএনওর দেহরক্ষীসহ অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস বলেন, ইউএনওকে প্রধান আসামি করে দুটি নালিশি অভিযোগ দায়ের করা হয়েছে। আদালত পরবর্তী আদেশের জন্য রেখেছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন