1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আবারও একদিনের রিমান্ডে পরীমনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আবারও একদিনের রিমান্ডে পরীমনি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পরীমনিকে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আদালতে আনা হয়

অনলাইন ডেস্ক।।

সিআইডি’র আবেদনের প্রেক্ষিতে চিত্রনায়িকা পরীমনিকে আরও একদিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

বনানী থানায় করা মাদক মামলায় এর আগে আগস্টের শুরুতে দুই দফায় ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সিএমএম আদালতে হাজির করা হয়। বেলা ১২টার পর তাকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় পরীমনির জামিন শুনানি হওয়ার কথা ছিল গত বুধবার। এ দিন দুপুরে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক গোলাম মোস্তাফা ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদন মঞ্জুর হওয়ায় পরীমনির জামিনের আবেদনটি খারিজ হয়ে গেছে।

গত ৪ আগস্ট ‘বিপুল মাদক’সহ বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ৫ আগস্ট চার দিন এবং ১০ আগস্ট পরীমনির দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন