1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নিখোঁজের তথ্য সিটিটিসিকে জানাতে হবে: ডিএমপি কমিশনার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নিখোঁজের তথ্য সিটিটিসিকে জানাতে হবে: ডিএমপি কমিশনার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৩১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

কারও বাসা থেকে কিশোর ও তরুণ বয়সীদের নিখোঁজ হওয়ার তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা সিটিটিসিকে অবহিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

ডিএমপির সভায় শফিকুল ইসলাম পুলিশ কর্মকর্তাদের ১৬ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তির নিখোঁজের তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসিকে অবহিত করার নির্দেশনা দেন।

এমন সময়ে এই নির্দেশনা এল যখন দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবানরা। বাংলাদেশ থেকেও তালেবানদের ডাকে সাড়া দিয়ে কেউ কেউ দেশটিতে গেছেন বলে আলোচনা রয়েছে।

সভায় ডিএমপিতে জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কারও দেন তিনি।

ডিএমপি কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। এখন আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”

তিনি বলেন,“প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।”

জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়, ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন