1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
হাসপাতালেই কাটছে ফারুকের জন্মদিন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

হাসপাতালেই কাটছে ফারুকের জন্মদিন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত পাঁচ মাস ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন নায়ক ফারুক। দীর্ঘদিন কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে তার। পারিবারিক সূত্রে জানা যায় তার অবস্থা উন্নতির দিকে।

এদিকে সিঙ্গাপুরের হাসপাতালেই কাটছে ফারুকের জন্মদিন। যদিও এই অভিনেতা শোকের মাস বলে তিনি ঘটা করে জন্মদিন পালন করেন না। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণের পর আর কখনোই নিজের জন্মদিন বিশেষভাবে উদ্‌যাপন করেননি। তিনি উদ্‌যাপন না করলেও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা থেমে থাকেন না। সীমিত আকারে হলেও আয়োজনটা হয়। তবে এবার সিঙ্গাপুরের হাসপাতালে থাকায় জন্মদিনটা অন্য রকমভাবে পার হচ্ছে এই চিত্রনায়কের।

ফারুকের শারীরিক অবস্থার বিষয়ে পরিবারের বরাত দিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘ফারুক ভাইয়ের অবস্থা আগের চেয়ে ভালো। কথা-টথা শোনেন। কখনো কখনো হেসে বা হাত নেড়ে রেসপন্সও করেন। ফারুক ভাইয়ের স্ত্রী জানিয়েছেন তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নায়ক ফারুক। শৈশব-কৈশোর ও যৌবনে তিনি খুবই দুরন্ত ছিলেন। আর ওই সময়টা কেটেছে গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ ও পুরান ঢাকায়। এখন তিনি থাকেন উত্তরায় নিজ বাড়িতে। নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন