1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সেন্সর সার্টিফিকেট পেল ‘পদ্মাপুরান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

সেন্সর সার্টিফিকেট পেল ‘পদ্মাপুরান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

সিনেমা বানানোর স্বপ্ন নিয়েই ঢাকায় আসা। চেষ্টাও করে যাচ্ছিলেন। হয় হয় করে কোনো কিছুই যেন হচ্ছিল না। কিন্তু নিজের স্বপ্ন থেকে সরে দাঁড়াননি তরুণ নির্মাতা রাশিদ পলাশ। পেয়েছেন তার ফলও। তার দ্বিতীয় চলচ্চিত্র ‘পদ্মাপুরান’ পেল সেন্সর সার্টিফিকেট।

পলাশ বলেন, ‌‘পদ্মাপুরান একটা যুদ্ধ ছিল আমাদের জন্য। পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। পুরো টিমের আকুণ্ঠ সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব হতো না এ অসাধ্যসাধন। পুরো কৃতিত্ব টিমের। কভিড পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ইনশা আল্লাহ একটা ভালো দিনে হলে রিলিজ দিতে চাই পদ্মাপুরান।’

পূণ্য ফিল্মসের প্রযোজনায় ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, সম্পা রেজা, প্রসূন আজাদ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, কায়েস চৌধুরী, জয়রাজ, হেদায়েত নান্নু, সুচনা সিকদার, রেশমী, সাদিয়া তানজিন।

রায়হান শশীর চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন রাশিদ পলাশ। ছবিটির চিত্রগ্রহণে ছিলেন রায়হান রশিদ জুয়েল, আর্ট ডিরেকশনে সুশান্ত, পোশাক পরিচ্ছদে ওয়াসিফ আহমেদ, হেড অব ক্রিয়েটিভ রয় সন্দীপ মিঠু, সম্পাদনায় আশরাফুল আলম আর সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন জাহিদ নিরব।

রাশিদ পলাশের প্রথম চলচ্চিত্র ‌‘নাইওর’। বর্তমানে তিনি ‘প্রীতিলতা’ চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন। ছবিটির ৩০ ভাগের মতো কাজ শেষ হয়েছে। এ ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন