1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে তক্ষকসহ আটক ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে তক্ষকসহ আটক ১

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মো. হাফিজুর শরিফ হাফিজ, লাইভনিউজ স্টাফ।।
মাদারীপুরের রাজৈরে বিরল প্রজাতির তক্ষকসহ চোরাচালান চক্রের সদস্য আকরাম শিকদারকে(৬২) আটক করেছে র‌্যাব-৮। শনিবার(৭ আগস্ট) সকালে উপজেলার আলমদস্তার গ্রাম থেকে তাকে আটক করা হয়। এবং সন্ধ্যায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর র‌্যাব -৮। আটককৃত আকরাম রাজৈর উপজেলার আলমদস্তার গ্রামের মৃত ওয়াজেদ শিকদারের ছেলে।
র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের প্রেস রিলিজে জানান, একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আমলদস্তার শিকদার বাড়ী জামে মসজিদের দক্ষিন পাশে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে আকরাম নামের এক চোরাচালান কারবারিকে বিরল প্রজাতির একটি তক্ষকসহ আটক করে। কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করেন র‌্যাব। সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধ ভাবে অর্থ উপারজনের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচার করে থাকেন। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকা থেকে সরীসৃপ প্রাণী তক্ষকসহ বিভিন্ন মূল্যবান বস্তু সংগ্রহ করে এবং সেগুলো অবৈধ ভাবে অর্থ উপারজনের উদ্দেশ্যে দেশের বাহিরে পাচার করে থাকেন। তাকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন