1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য ও মদ পাওয়ায় আটক পরিমনি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে মাদক দ্রব্য ও মদ পাওয়ায় আটক পরিমনি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চিত্রনায়িকা পরীমনিকে আটক করেছে র‍্যাব। র‌্যাব জানিয়েছেন, পরীমনির বাসায় তল্লাশি চালিয়ে কিছু মাদক দ্রব্য ও মদ পাওয়া গেছে।

বুধবার বিকেল চারটার পর রাজধানীর বনানীতে ঢাকাই সিনেমার এই অভিনেত্রীর বাসায় অভিযান শুরু হয়। র‌্যাবের মিডিয়া শাখার এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পরীমনিকে আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ।

এদিকে, অভিযানের শুরুতে চিত্রনায়িকা পরীমণি ফেইসবুক লাইভে জানান, দরজায় পুলিশ পরিচয়ে কে বা কারা ধাক্কা-ধাক্কি করছেন।

পরীমনি বলেন, ‘নিচের গেট ভেঙে তারা বাসার দরজায় ধাক্কা-ধাক্কি করছে। তারা তাদের পরিচয় দিচ্ছে না।’

থানায় ফোন দিয়েও কোনো সাড়া পাচ্ছেন না বলে লাইভে অভিযোগ করছেন এই অভিনেত্রী।

লাইভে পরীমনি বলেন, ‘কাকে ফোন দিব বুঝতেছিনা। থানা থেকে কেউ ফোন ধরছে না। আমি লাইভ কাটব না, যদি আমার হাত থেকে যদি কেউ ফোন নিয়ে নেয় বুঝবেন আমার কিছু একটা হয়েছে।’

লাইভে শোনা যাচ্ছিল, দরজায় দাঁড়িয়ে থাকা লোকেরা বলছিলেন- ‘ঘরে আসতে দেন। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক।’

লাইভে এসে পরীমণি জানান, পরিচয় নিশ্চিত হতে না পারায় তিনি বাসার দরজা খুলছেন না। বাসার নিচে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সাড়ে চারটার দিকে তিনি দরজা খুলে দেন।

র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল খায়রুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত আছেন।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালানো হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন