বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

মাদারীপুরের কালকিনিতে স্বামী হত্যার দায়ে স্ত্রী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কালকিনি প্রতিনিধিঃ

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বামী মোঃ নাজিমুদ্দিন কাজীকে অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হত্যার দায়ে স্ত্রী রুবি বেগমকে(২৩) গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সুত্রে জানাযায়, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার পূর্ব আলিপুর গ্রামের মান্নান কাজীর ছেলে মোঃ নাজিমুদ্দিন কাজীর(২৫) সঙ্গে একই এলাকার মোঃ কামাল সিকদারের মেয়ে রুবি বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সের একটি ছেলে সন্তান রয়েছে। কিন্তু গত ২১ জুন রাতে স্বামী মোঃ নাজিমুদ্দিন ষ্টোক করে মারা যায় বলে এলাকা এমন প্রচার করে স্ত্রী রুবি বেগম। এবং ওই সময়ই তরিঘরি করে তার লাশ দাফন করা হয়। এ মৃত্যুর একমাস গড়িয়ে গেলে নাজিমুদ্দিনের পরিবারের মধ্যে সন্দেহের দানা বাড়তে থাকে যে এটা স্বাভাবিক মৃত্যু নয় তাকে হত্যা করা হয়েছে। গত শনিবার নাজিমুদ্দিনের ফুফু সামত্রবান(মতি বেগম) থানায় মামলা করার জন্য গেলে কালকিনি থানা পুলিশ মামলা না নিয়ে তাদের মাদারীপুর কোর্টে মামলা করার পরামর্শ দেন। কিন্তু
পরে অসহায় নিহতের পরিবার অর্থেরভাবে মামলা না করে রবিবার এলাকার ইউপি চেয়ারম্যান রেহানা নেয়ামুল ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নিহত নাজিমুদ্দিনের স্ত্রী রুবিকে নাজিমুদ্দিনের মৃত্যুর সার্বিক বিষয় জিজ্ঞেসাবাদ করা হয়। এসময় রুবি অনুতপ্ত হয়ে নিজের মুখেই ঘুমের ওষুধ খাইয়ে স্বামী হত্যার দায় স্বীকার করেন।

এ হত্যার স্বীকারোক্তির কথা ইউপি চেয়ারম্যানের রেহানা নেয়ামুলের স্বামী নেয়ামুল আকন বিষয়টি কালকিনি থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ সন্ধ্যার পরে ঘটনা স্থানে গিয়ে ঘাতক স্ত্রী রুবি বেগমকে আটক করেন। এ ঘটনায় কালকিনি থানায় রুবির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের ভাই নাইম ও ফুফু সামন্ত্রবান(মতি বেগম) বলেন, আমাদের আগেই সন্দেহ হয়েছিল নাজিমুদ্দিন মাড়া যায়নি তাকে হত্যা করা হয়েছে। আমরা গতকাল থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা নেয়নি। আমাদের মাদারীপুর কোর্টে গিয়ে মামলা দিতে বলে। পরে এলাকার লোকজন নিয়ে রুবিকে জিজ্ঞেসবাদ করলে রুবি ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করে সবাইকে প্রকাশ্যে অকপটে বলে দেয়।
পুলিশকে দুপুরে জানালো হলে পুলিশ সন্ধ্যায় এসে রুবিকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আশফাক রাসেল বলেন, ভুক্তভোগী পরিবার রোববার রাতে থানায় হত্যা মামলা করেছে। মামলার আসামী রুবিকে আটক শেষে আজ সোমবার মাদারীপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE