1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জঙ্গিগোষ্ঠীর হামলা প্রতিরোধে পুলিশ সতর্ক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জঙ্গিগোষ্ঠীর হামলা প্রতিরোধে পুলিশ সতর্ক

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৪৬১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আসন্ন ঈদুল আজহায় তথাকথিত জঙ্গিগোষ্ঠীর হামলার প্রস্তুতি আছে। তবে তথাকথিত এসব জঙ্গিগোষ্ঠীর হামলা প্রতিরোধে পুলিশ সতর্ক আছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম সংস্থাটির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘মনে করছি না কিছু হবে, তবে আমরা খুবই সতর্ক আছি। কারণ সম্প্রতি তাদের যেমন তৎপরতা বেড়েছে, তেমনি তাদের বোমা বানানোর সক্ষমতা বেশ উন্নত হয়েছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘আমি কমিশনার হওয়ার আগে ঢাকার পাঁচটি পুলিশ চেকপোস্টে বোমা হামলার ঘটনা ঘটেছিল। বোমাগুলো একেবারেই অল্প কাজ জানা লোকের তৈরি ছিল। ফলে পুলিশ সদস্যদের পায়ে অল্প আঘাত লেগেছিল, বড় ক্ষতি হয়নি। অর্থাৎ তাদের বোমাগুলো কম শক্তিশালী ছিল। কিন্তু সম্প্রতি আমরা যে বোমাগুলো উদ্ধার করেছি, এগুলো অত্যন্ত শক্তিশালী এবং বিস্ফোরণ হলে ম্যাসাকার হয়ে যেতে পারে। অর্থাৎ তাদের সক্ষমতা বেড়েছে এবং নতুন লোককে প্রশিক্ষিত করে বোমা বানানোর কাজে নিয়োগ করতে পেরেছে। এ জন্য মনে করছি যে তাদের প্রস্তুতি আছে।

জঙ্গি তৎপরতা বাড়ার কারণ কী জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন মানুষের বাইরে যাওয়ার সুযোগ কম। বিনোদনের ক্ষেত্র কমে এসেছে। অনেকেই ইন্টারনেটে এক সাইট থেকে আরেক সাইটে চলে যাচ্ছে। এই তথ্যগুলো দেখতে দেখতেই একসময় তারা ফাঁদে পড়ে যাচ্ছে।’

শফিকুল ইসলাম বলেন, ‘তবে পুলিশের নজরদারি মোটেও কম নয়। তাই বড় ঘটনা ঘটে না। ভারতে যে তিনজন জঙ্গি ধরা পড়েছিল, তারা জিহাদের জন্য বাংলাদেশ ত্যাগ করেছিল। এ তথ্য বাংলাদেশ পুলিশ জানত এবং যথাস্থানে জানিয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার।’

ডিএমপির সংবাদ সম্মেলন থেকে আরও জানানো হয়, চেষ্টা করেও পুলিশ করোনা থেকে সুরক্ষায় মানুষকে কাঙ্ক্ষিত মাত্রায় সচেতন করতে পারছে না। পাশাপাশি ঈদে মানুষ বাড়িতে গেলে তাদের বাসায় যেন চুরি না হয়, সে জন্য তালিকা করে সম্ভাব্য চোর বা গ্রিল কাটা পার্টির সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে। তবে বাসার প্রাথমিক নিরাপত্তার দায়িত্ব নিজেদের পালন করতে হবে। কারণ, লাখ লাখ বাসা পাহারা দেওয়া পুলিশের পক্ষে প্রায় অসম্ভব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন