1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে নাশকতার মামলায় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা ইংরেজি ও গণিতের ‘ধাক্কায়’ পাসের হারে ধস! সন্তান কাঙ্ক্ষিত সাফল্য না পেলে মা-বাবার করণীয় সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট ও ডিএনএ পরীক্ষা প্রধানমন্ত্রীর সাক্ষাতের পরদিন সরকারকে হুঁশিয়ারি দিলো হেফাজত!

জামালপুরে নাশকতার মামলায় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক রেদোয়ান গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

নাশকতার অভিযোগে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান ও যুবদল নেতা শিবলী নোমান ইদ্রিসকে আটক করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদেরকে জামালপুর শহরের বাগানবাড়ি এলাকা থেকে আটক করা হয়। পরে এই দু’জনসহ অজ্ঞাত পরিচয়ের আরো ২০/২৫ জনের বিরুদ্ধে নাশকতার অভিযোগের মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনের সহোদর ভাই। তার বাসা শহরের কাচারীপাড়ায়। গ্রেপ্তার শিবলী নোমান ইদ্রিস জেলা যুবদলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার বাসা শহরের বাগানবাড়ি এলাকায়।
এ ঘটনায় সদর থানার এসআই মো. খায়রুল ইসলাম বাদী হয়ে শিবলী ও রেদোয়ানসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাÐ সংঘটনের উদ্দেশ্যে জমায়েত ও বেআইনি জনতাবদ্ধে আইন-শৃংখলা বাহিনীর ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও সরকারি সম্পত্তি ক্ষতির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান বলেন, গ্রেপ্তার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদোয়ান ও যুবদলনেতা শিবলীকে সোমবার রাতে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন