1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার চঞ্চল শাওনের ‘নিশা লাগিলোরে’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

এবার চঞ্চল শাওনের ‘নিশা লাগিলোরে’

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

গত বছর ‘সর্বত মঙ্গল রাঁধে’ গানটি গেয়ে আলোড়ন তৈরি করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তবে কপিরাইট ইস্যুকে কেন্দ্র করে গানটি পরে সরিয়ে নেওয়া হয়েছিল। এবার এই জুটি একসঙ্গে গাইলেন হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। আইপিডিসি আয়োজিত সংগীতা আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য গানটি রেকর্ড করা হয়েছে বলে সম্প্রতি জানানো হয়েছে। গত বারের মতো এই গানটির  সংগীতায়োজনও করেছেন পার্থ বড়ূয়া।

চঞ্চল চৌধুরী বলেন, ‘পোশাদার শিল্পী নই, ভালো লাগা থেকেই গান করি। ‘সর্বত মঙ্গল রাধে’ গানের পর ‘নিশা লাগিলোরে’ গানটি গাওয়ার পেছনে একটাই উদ্দেশ্য, আমাদের ঐতিহ্য এবং শেকড়কে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেওয়া। এর বেশি প্রত্যাশা কখনোই ছিল না। এখন তাই গান শোনার পর শ্রোতা বিচার করবেন কেমন গেয়েছি।’

মেহের আফরোজ শাওন বলেন, ‘আইপিডিসি আমাদের লোক গান সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘আমাদের গান’ অনুষ্ঠানের জন্য নতুনভাবে হাছন রাজার ‘নিশা লাগিলোরে’ গানটি রেকর্ড করা হয়েছে। এর আগে শ্রোতা নারী ও পুরুষ কণ্ঠে বিভিন্ন সময় গানটি শুনেছেন। এবার দ্বৈত কণ্ঠে শোনার সুযোগ পাবেন। পার্থ বড়ূয়ার ভিন্ন আঙ্গিকের সংগীতায়োজনের এই গানটি শ্রোতাকে মুদ্ধ করবে বলেই আমার ধারণা।’ আসছে ঈদে ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের আয়োজন আইপিডিসির নিজস্ব চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন বলেও শিল্পীরা জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন