1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমদানি নিষিদ্ধের বিল পাস যুক্তরাষ্ট্রে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

আমদানি নিষিদ্ধের বিল পাস যুক্তরাষ্ট্রে

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি বিল পাস হয়েছে। উইঘুরদের ওপর চীনের নির্যাতনের প্রতিবাদে এই আইন করছে দেশটি।

রয়টার্স জানিয়েছে, এই বিল এখন চলে যাবে হাউজ অব রিপ্রেজেনটেটিভে। কংগ্রেসের দুই কক্ষে বিল পাস হওয়ার পর প্রেসিডেন্ট জো বাইডেন তাতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে ওই বিল।

চীন সরকারের বিরুদ্ধে উইঘুর মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চে একাধিক বার সরব হয়েছে আমেরিকা। এ বার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে সিনেটে ‘উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট’ পেশ করেছেন রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও এবং ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কেলে।

রুবিও বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির সরকার যে অপরাধ করে চলেছে দিনের পর দিন, তা থেকে চোখ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। উইঘুর মুসলিমদের উপর নির্যাতন চালিয়ে যদি কেউ মুনাফা করতে চায়, তাদের সেই সুযোগ দেওয়া হবে না।’

চীনের উত্তর-পশ্চিমের স্বশাসিত জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর এবং অন্যান্য মুসলিম সম্প্রদায়ের মানুষের উপর দেশটি ‘নৃশংস অত্যাচার চালাচ্ছে’ বলে বেশ কয়েক বছর ধরে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। বিষয়টি নিয়ে সরব হয়ে একাধিক সংগঠন দাবি করেছিল, জিনজিয়াংয়ে ডিটেনশন ক্যাম্প তৈরি করে প্রায় ১০ লাখের বেশি উইঘুর মুসলিমকে আটক করে রেখেছে চীনা সরকার।

যুক্তরাষ্ট্র বিবৃতি দিয়ে জানিয়েছে, উইঘুরদের প্রতি যেভাবে অত্যাচার চালানো হচ্ছে, তা গণহত্যারই সমান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন