1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই পঞ্চগড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন গোপালগঞ্জে এনসিপির ৪ উপজেলায় আহ্বায়ক কমিটি অনুমোদন

আগামী ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

পবিত্র ঈদুল আজহা আগামী ২১ জুলাই। রবিবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

রবিবার সন্ধ্যার আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। হিজরি সাল অনুযায়ী জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

বৈঠক শেষে চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, রোববার বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় খবর পাওয়া গিয়েছে। সেই হিসেবে সোমবার থেকে জিলহজ মাস গণনা হবে। অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুসলমানদের সর্ববৃহৎ দুটি ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা। এই দিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু জবাই করে কোরবানি দেবেন সামর্থ্যবান মুসলমানরা। এরই মধ্যে কোরবানির পশু কিনে ফেলেছেন অনেকে।

সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই। শুক্রবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন