1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তুরস্কের পূর্বাঞ্চলের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

তুরস্কের পূর্বাঞ্চলের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ১২ অভিবাসী নিহত

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

তুরস্কের পূর্বাঞ্চলের একটি সড়কে অভিবাসীদের বাস দুর্ঘটনায় ১২ জন প্রাণ হারিয়েছেন। বাসটিতে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তানের অভিবাসী ছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় আরও ২৬ জন আহত হয়েছেন।

ইরান সীমান্তের কাছে তুরস্কের মুরাদিয়ে জেলায় বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় গাড়িটিতে আগুন ধরে যায়।

ইরান কিংবা তুরস্ক কোনো পক্ষই ভুক্তভোগীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। কোন দেশের কত জন মারা গেছেন, সেটিও এখনো জানা যায়নি।

রয়টার্স লিখেছে, বাসের মালিককে গ্রেপ্তার করা হয়েছে।

ইউরোপে যাওয়ার আশায় অভিবাসীরা তুরস্ককে প্রায়ই ব্যবহার করে থাকেন। ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিকেরা এই অঞ্চল দিয়ে বেশি যাতায়াতের চেষ্টা করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন