1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রিলিজ হলো ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রিলিজ হলো ফারুকীর ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৪০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
সিরিজের মুখ্য চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ

অনলাইন ডেস্ক।। 

নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই ওয়েব প্ল্যাটফর্মে সিরিজ নিয়ে অভিষেক হয়ে গেল মোস্তফা সরয়ার ফারুকীর। যদিও ঘড়ির কাটা বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় পৌঁছানোর অপেক্ষা ছিল নির্মাতার ভক্তরা।

আট পর্বে মোট ৪ ঘণ্টা ৯ মিনিটের সিরিজ ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’। দেখতে দেখতে ভোর! তারপরও নিজের মতামতটুকু সোশ্যাল মিডিয়ায় জানাতে ভুললেন না দর্শকেরা।

ফেইসবুকে একাধিক গ্রুপে ইতিমধ্যে ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ সিরিজের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। প্রাথমিকভাবে মোটামুটি সব রিভিউ-ই পজিটিভ। অনেকেই বলছেন, এখন পর্যন্ত ওয়েবে বাংলায় নির্মিত সেরা সিরিজ এটি।

সিরিজ প্রিমিয়ার হওয়ার পরপরই ফারুকী ফেইসবুকে লেখেন, “লেডিজ অ্যান্ড জেন্টলমেন’ ১৫ মিনিট আগেই লাইভ হয়ে গেল!  এনজয়!

এবং পুরোটা শেষ করে আমাদেরকে জানাতে পারেন কেমনে লাগলো! আমরা অনুপ্রাণিত বোধ করবো! আমি ইদানিং আবেগ লুকিয়ে ফেলা মানুষ! কিন্তু এটা বলতে দ্বিধা নাই, গত চার বছর ধরে ছটফট করছি আমার কাজ নিয়ে আপনাদের সামনে আসার জন্য! ছবি বানাইছি, কিন্তু দেখাতে পারি নাই! সুতরাং আজকে এই যে আপনাদের কাছে আবার আসতে পারা, এটা ডেফিনেটলি আমাকে ইমোশনাল করছে!

সিরিজটা দেখতে থাকেন! তারপর কথা হবে ইনশাল্লাহ। লাভ ইউ অল!”

‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন’-এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, মামুনুর রশীদ, চঞ্চল চৌধুরী, হাসান মাসুদ, সাবেরী আলম, মুকিত জাকারিয়া, মারিয়া নূর, শরাফ আহমেদ জীবনসহ অনেকে।

সিরিজটি প্রচার হচ্ছে ভারতীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে। বিনামূল্যে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে। তবে বিজ্ঞাপনের জটিলতা এড়াতে সাবক্রিপশনের কথা বলা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন