1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আগুন’ নিয়ে আসছেন আরমান আলিফ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

‘আগুন’ নিয়ে আসছেন আরমান আলিফ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
গান-ভিডিও তৈরির ফাঁকে সহশিল্পীর সঙ্গে আরমান আলিফ

অনলাইন ডেস্ক।। 

ঈদুল আজহা উপলক্ষে প্রকাশ হচ্ছে আরমান আলিফের নতুন গান-ভিডিও ‘আগুন’। কণ্ঠ দেওয়ার পাশাপাশি লেখা-সুরও তার। সংগীতায়োজন করেছেন সজীব।

১৫ জুলাই লেজার ভিশনের ব্যানারে প্রকাশ হবে ভিডিওটি।

‘আগুন’ প্রসঙ্গে আরমান আলিফ বলেন, গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিস্কার করলাম। গান তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানের যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি— সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক।

এখন থেকে নিজের লেখা, সুর করা গান নিয়েই বেশি কাজ করতে চান বলে জানান আলিফ।

তিনি আরও বলেন, ‘আগুন’ গানটি মেলোডি রক। সংগীতায়োজন ছাড়া গানটির সবই আমার নিজের করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। কথার সঙ্গে মানিয়ে ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।

রাজধানীর উত্তরায় গানটির ভিডিও ধারণ শেষ হয়েছে। পরিচালনা করেছেন গীতিকার, সুরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। আরমান আলিফের সঙ্গে মডেল হয়েছেন অনিন্দিতা মিমি।

আরমান আলিফ ২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গান গেয়ে রাতারাতি আলোচনায় আসেন। প্রথম বাংলাদেশি কোনো গান ইউটিউবে ১০ কোটি দর্শক পাওয়ার রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ রেকর্ড ৩১ কোটি। গানটি কাভার করেছেন বাংলাদেশ-ভারতের অনেক গায়ক।

‘অপরাধী’র পর প্রায় ৪০টি গান প্রকাশিত করেছেন আরমান আলিফ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন