1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ভেঙে গেল আমির খানের দ্বিতীয় বিয়ে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

ভেঙে গেল আমির খানের দ্বিতীয় বিয়ে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আমির ও কিরণ
ডিসেম্বরে ১৫তম বিবাহবার্ষিকী পালন করেন আমির খান ও কিরণ রাও। তার মাস ছয়েক পর শনিবার এ বলিউড দম্পতির বিচ্ছেদের ঘোষণা এলো।

এক যৌথ বিবৃতিতে ‘ধোবি ঘাট’ সিনেমার অভিনেতা-নির্মাতা জুটি এ খবর জানান।

আমির ও কিরণ জানান, কিছুদিন ধরে আলাদা হওয়ার পরিকল্পনা করছিলেন তারা। তবে বাবা-মা হিসেবে ছেলে আজাদকে একসঙ্গেই বড় করবেন।

সেবামূলক সংস্থা পানি ফাউন্ডেশনের জন্য একসঙ্গে কাজ করবেন বলেও জানান তারা। এ সংস্থার সঙ্গে যুক্ত আছেন আমির প্রথম স্ত্রী রীনা দত্ত।

আমির ও কিরণ বলেন, এ ১৫ বছরে তারা হাসি ও আনন্দে কাটিয়েছেন। এটা আজীবনের অভিজ্ঞতা। তাদের সম্পর্ক বরাবরই আস্থা, শ্রদ্ধা ও ভালোবাসার ছিল। এখন তারা জীবনের নতুন পর্বে পা রাখতে যাচ্ছেন— আর তারা স্বামী ও স্ত্রী নন। তবে একই পরিবারের অংশ।

পাশে থাকার জন্য পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানান অভিনেতা ও নির্মাতা। আরও জানান, বিচ্ছেদেই সব শেষ নয়, এবার নতুন যাত্রা শুরু হবে।

আমির অভিনীত বিখ্যাত ‘লগান’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেন কিরণ রাও। সেখানেই তাদের পরিচয় ও পরে প্রেম। সেই ছবির প্রযোজক ছিলেন আমিরের তখনকার স্ত্রী রীনা দত্ত।

রীনার সঙ্গে বিচ্ছেদের পর ২০০৫ সালে আমির ও কিরণ বিয়ে করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন