1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেচে দেখাবেন তিন নায়িকা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

নেচে দেখাবেন তিন নায়িকা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২২২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

ফারিয়া, মিম ও মাহি
মাহিয়া মাহি, বিদ্যা সিনহা মিম ও নুসরাত ফারিয়া। ঢাকাই সিনেমার এ তিন নায়িকার বন্ধুত্ব আজকাল সংবাদ শিরোনাম হচ্ছে।

সম্প্রতি এও জানা গেল, টেলিভিশনের একই অনুষ্ঠান নাচ পরিবেশন করবেন তারা। তবে আলাদা আলাদাভাবে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় এ তিন নায়িকা বিটিভির ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’য় নৃত্য পরিবেশন করবেন।

৪ জুলাই থেকে বিটিভির অডিটোরিয়াম ও ড্রামা স্টুডিওতে শুটিং হবে বলে জানিয়েছেন অনুষ্ঠানটির প্রযোজক হাসান রিয়াদ ও এল রুমা আক্তার।

‘আনন্দ মেলা’য় পাঁচ দশকের পাঁচ নায়িকা সুচন্দা, শাবানা, ববিতা, অঞ্জু ঘোষ ও দিতি অভিনীত সিনেমার গানের সঙ্গে নাচ পরিবেশন করবেন মাহি। কোলাজ গানের সঙ্গে দেখা যাবে মিমের পরিবেশনা। আর ভিন্নধর্মী গানের সঙ্গে নাচবেন নুসরাত ফারিয়া।

অনুষ্ঠানটি প্রচার হবে ঈদুল আজহার দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

কিছুদিন আগে ভোলায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মাহি, মিম ও ফারিয়া। সে সময় থেকে তুমুল আড্ডা দেন। তারপর থেকে নিয়মিত পরস্পরের খোঁজ-খবর রাখছেন তারা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন