1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অকারণ-অজুহাতে ঘোরাঘুরি, ঢাকায় গ্রেফতার ৩২০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

অকারণ-অজুহাতে ঘোরাঘুরি, ঢাকায় গ্রেফতার ৩২০

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে সরকার এবার যে সর্বাত্মক বিধিনিষেধ ঘোষণা করেছে তা বাস্তবায়নে সারাদেশে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিধিনিষেধ চলাকালে জনগণকে সচেতন করার পাশাপাশি আইন অমান্যকারীদের দেওয়া হচ্ছে শাস্তি।

শুক্রবার (২ জুলাই) সকাল থেকে রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, লকডাউননের নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ার দায়ে সর্বাত্মক বিধিনিষেধের ২য় দিনে ৩২০ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া লকডাউনের দ্বিতীয় দিনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা ২০৮ জনকে।

অন্যদিকে নিয়ম ভেঙে রাস্তায় বের হওয়ায় ডিএমপির ট্রাফিক বিভাগ ৬৮টি গাড়িকে ১ লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে।বিধিনিষেধের ১ম দিন (১ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৫ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অনেককে জরিমানা ও মুচলেকা নিয়ে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন