1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোমান্স করবেন আলিয়া ও রামচরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

রোমান্স করবেন আলিয়া ও রামচরণ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রামচরণ ও আলিয়া
বলিউড ছেড়ে দক্ষিণ ভারতীয় সুপারস্টার রামচরণের সঙ্গে রোম্যান্স করবেন আলিয়া ভাট। কিছুদিনের মধ্যে শুটিং হবে এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবির রোমান্টিক গানের দৃশ্যায়ন।

‘বাহুবলি’র অসাধারণ সাফল্যের পর একদম ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হতে চলেছেন রাজামৌলি। আর শুরু থেকেই ছবিটি নিয়ে রয়েছে বিতর্ক। বয়কটের হুমকি দিয়েছে বিভিন্ন জনগোষ্ঠী।

ইতিমধ্যে ‘আরআরআর’-এর শুটিং শেষের পর্যায়ে। বাকি রয়েছে শুধু দুটি গান। যার একটিতে থাকছেন দুই ইন্ডাস্ট্রির শীর্ষ দুই তারকা।

ছবিতে আলিয়া ভাটকে দেখা যাবে সীতার চরিত্রে এবং রামচরণকে দেখা যাবে আল্লুরি সিতারামা রাজুর চরিত্রে। শোনা যাচ্ছে, ছবির অন্যতম হাইলাইট পয়েন্ট হতে চলেছে গানটি।

মহামারির মাঝে থেমে থেমে অনেকটাই এগিয়ে গেছে ‘আরআরআর’। ইতিমধ্যে জুনিয়ার এনটিআর ও রামচরণ দুটি ভাষায় ডাবিংও সেরে ফেলেছেন। শিগগিরই ছবির বাকি কাজ শেষ হবে।

ঐতিহাসিক গল্পে ‘আরআরআর’ তৈরি হচ্ছে ৪০০ কোটি রুপির মেগা বাজেটে। শোনা যাচ্ছে, দুই তেলুগু স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের ওপরেই তৈরি এই ছবির চিত্রনাট্য।

শুধু আলিয়াই নন, অজয় দেবগণকেও দেখা যাবে দক্ষিণী তারকাদের সঙ্গে। ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন