1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গোপালগঞ্জ জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী মোতায়েন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

গোপালগঞ্জ জেলায় লকডাউন কার্যকরে সেনাবাহিনী মোতায়েন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৪১০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইমরান শেখ, কাশিয়ানী(গোপালগঞ্জ) সংবাদদাতা-
গোপালগঞ্জ জেলায় ৭ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে । জেলা ও উপজেলা পর্যায় চলছে
লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের টহল।

লকডাউনের প্রথম দিনে বৃহস্পতিবার ১ জুলাই সকাল থেকেই প্রশাসন ও পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। গোপালগঞ্জ জেলার সব প্রবেশ মুখে বসানো হয়েছে চেকপোসস্ট। সকাল থেকেই মানুষের চলাচল কমে গেছে।

অতি প্রয়োজনে বের হওয়াদের মাস্ক পড়তে বাধ্য করছে প্রশাসন। খোলা রয়েছে ঔষুধ, নিত্য প্রয়োজনীয় পণ্যদ্রব্যের দোকান ও খাবার হোটেল।

করোনা সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে জেলা প্রশাসন শহরে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। এছাড়া জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস সর্বাত্মক লকডাউন কার্যকরে জেলাব্যাপী ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন।

সকালে থেকেই জেলার দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান, অফিস,আদালত বন্ধ রয়েছে এবং বন্ধ রয়েছে জেলায় গণপরিবহন ব্যবস্থাও।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান জানান, গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন চলছে । লকডাউন কার্যকরে জেলা, উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনা সদস্যরা একসাথে কাজ করে যাচ্ছেন ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন